শিরোনামঃ-

» বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০১৭ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এর চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২ এপ্রিল)  চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিচালক মুকির হোসেন চৌধুরী।

সভায় বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যবসায়ীদের প্রদানকৃত ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য রাজস্ব সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যয় করা হয়।

Manual6 Ad Code

তিনি বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশকে দরিদ্রমুক্তকরণের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা বাস্তবে রূপ দিতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।

Manual8 Ad Code

তিনি ব্যবসায়ীদের দেশ ও জনগণের বৃহৎ কল্যাণের বিষয়টি মাথায় রেখে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনার আহবান জানান।

তিনি আগামী ২০ মে অনুষ্ঠিতব্য সিলেট চেম্বারের আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থীরাই ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসন ব্যবসায়ীদের জন্য খুবই আন্তরিক। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তবে তা ব্যবসায়ীদের হয়রানীর উদ্দেশ্যে নয়। তিনি ব্যবসায়ীদের এ ব্যাপারে আতংকিত না হওয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করার পাশাপাশি সরকারী বিভিন্ন কর্মকান্ডের সহযোগিতা প্রদান করে থাকে।

Manual3 Ad Code

ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নিতে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রশাসনের ভূমিকা সবচেয়ে বেশী। তিনি ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা বিধান ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Manual3 Ad Code

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, জিয়াউল হক, মো. সাহিদুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), নুরুল ইসলাম, মো. এমদাদ হোসেন, আমিরুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, মো. বশিরুল হক, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ, প্রতিনিধি মো. আতিক হোসেন, সদস্য আব্দুর রহমান জামিল, মধুমিতা ইসলাম, মো. আবুল কালাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৪১ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930