শিরোনামঃ-

» জঙ্গী তৎপরতার বিরুদ্ধে কানাইঘাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১. মার্চ. ২০১৭ | শুক্রবার

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান জঙ্গীবাদের বিরুদ্ধে কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ।

Manual5 Ad Code

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মিছিল পরবর্তী কানাইঘাট পূর্ব বাজারে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আব্দুল খালিক, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, উপজেলা আওয়ামীলীগের সদস্য হোসেন আহমেদ, পৌর যুবলীগের অাহবায়ক এনাম আহমদ, সিলেট ল কলেজ ছাত্রলীগের সভাপতি মস্তাক আহমেদ প্রমুখ।

Manual3 Ad Code

এতে বক্তারা বলেন- সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।

Manual7 Ad Code

জঙ্গীবাদের মূলোৎপাটন করতে হবে। এজন্য প্রয়োজন সম্মিলিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন।

বিক্ষোভ সমাবেশে কানাইঘাট পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রুমান, কানাইঘাট কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান সহ উপস্হিত ছিলেন উপজেলা, পৌর,কলেজ শাখা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30