শিরোনামঃ-

» মালয়েশিয়ায় সম্প্রতি আটক হয়েছেন ৩৭ জন বাংলাদেশী

প্রকাশিত: ২১. মার্চ. ২০১৭ | মঙ্গলবার


Manual8 Ad Code

প্রবাস ডেস্কঃ মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশীসহ ৩৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাওয়াক প্রদেশে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

মালয়েশিয়ার অভিবাসন দফতরের মুখপাত্র মাসপাউন বোলহাসানের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপ-প্রধান রোসলিয়াহ কাসিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে আাটক করা হয়।

আটককৃতদের মধ্যে আরো রয়েছেন- ১৫৮ জন ইন্দোনেশিয়ান, ১২৭ জন চাইনিজ, ৪৩ জন ভারতীয়, ৭ জন ফিলিপাইনী, ১ জন শ্রীলঙ্কান ও ৩ জন স্থানীয় নাগরিক। এদের মধ্যে ১১৯ জন পুরুষ ২ জন নারীর কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না।

এছাড়া ইন্দোনেশিয়ার ৪১ জন, ভারতের তিনজন এবং ফিলিপাইনের দু’জন নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও দেশটিতে অবস্থান করছিলেন।

Manual7 Ad Code

বারনামা আরও জানায়, গত রোববার (২১ মার্চ) সারাওয়াক অভিবাসন দফতর মালয়েশিয়ার মুকানের বালিনগিয়ান এলাকায় একটি নির্মাণাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930