শিরোনামঃ-

» বীর মুক্তিযোদ্ধা ফলিককে কটুক্তির প্রতিবাদে সিলেট মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ২১. মার্চ. ২০১৭ | মঙ্গলবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ এর এক টক শো-তে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড এর বর্তমান নির্বাচিত সহকারি কমান্ডার (শ্রম ও জনশক্তি) বীর মুক্তিযোদ্ধা ও সংগ্রামী পরিবহণ নেতা সেলিম আহমদ ফলিক এর বিরুদ্ধে জনৈক শ্রমিক নেতা ইনসুর আলী কটুক্তি করার প্রতিবাদে সিলেট জেলা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Manual4 Ad Code

বিগত ২৮ ফেব্রুয়ারি দেশের সূর্য সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের নির্বাচিত সহকারী কমান্ডার (শ্রম ও জনশক্তি) সেলিম আহমদ ফলিককে জনৈক শ্রমিক নামধারী নেতা ইনসুর আলী বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ এর টকশোতে  জামায়াত নেতা হিসেবে আখ্যায়িত করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট এর পক্ষ থেকে এবং নির্বাচিত সদস্য হিসেবে একই সাথে জেলার ৭০০০ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তথাকথিত শ্রমিক নেতা ইনসুর আলীর অশালীন ও হটকারী বক্তব্যের তীব্র নিন্দা জানান। অনতিবিলম্বে ইনসুর আলীর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি করেন নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930