শিরোনামঃ-

» ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করতে হবে : শেখ মো. মকন মিয়া

প্রকাশিত: ২১. মার্চ. ২০১৭ | মঙ্গলবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যবদ্ধ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মো. মকন মিয়া বলেছেন, আল্লাহ তায়ালা সুদকে হারাম করে ব্যবসাকে হালাল করেছেন। তাই ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করতে হবে। সৎভাবে ব্যবসা করলে দুনিয়া ও আখেরাতে প্রতিদান পাওয়া যাবে।

Manual2 Ad Code

তিনি সোমবার (২০ মার্চ) জিন্দাবাজারস্থ আরমান উল্লাহ বিল্ডিং এর ২য় তলায় ভারতের আউজা কোম্পানীর বাংলাদেশ সিলেট বিভাগের একমাত্র পরিবেশক আব্দুল গফুরের প্রতিনিধিত্বে ইলেকট্রনিক্স গার্ডেন এর নতুন শোরুম এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

Manual4 Ad Code

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক এইচ এ তাফাদার রুহেল, কাকলী মার্কেটের সভাপতি আব্দুর রকিব শিকদার, আলহামরা মার্কেটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, সরোজ ভট্টাচার্য, সিবিটেক্স কেন্দ্রীয় সম্পাদক কামরুল ইসলাম কামরুল, মেট্রো সেন্টার মার্কেটের সভাপতি, মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক গাজী মো. জামিল, সিলেট বিভাগ গণদাবী পরিষদের জেলা শাখার সভাপতি এম এ হান্নান, মো. সাদিকুর রহমান চৌধুরী, লালবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

এর পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ রশিদ এবং বয়ান পেশ করেন ক্বারী মো, মুক্তার আহমদ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30