শিরোনামঃ-

» সিলেট বিভাগীয় সম্মেলন সফল করতে মহানগর আ’লীগের ২৭ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯. মার্চ. ২০১৭ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন সফল করতে নগরীর ২৭ ওয়ার্ডের নেতকার্মীদের পাসকার্ড, লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে। বিভাগী সম্মেলন সফল করতে গতকাল শনিবার সন্ধ্যায় তালতলা গুলশান কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে সিলেট মহানগর আওয়ামী লীগ।

Manual8 Ad Code

আলোচনা সভা শেষে নগরীর ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সাভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল। এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বলেন বলেন, বর্তমানে দেশে জঙ্গী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নগরীর প্রতিটি ওয়ার্ডের ভাড়াটিয়া ও সন্দেহজনক কাউকে দেখা গেলে প্রশাসন অথবা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করতে হবে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না।

Manual2 Ad Code

তিনি বলেন, আগামী ২২ মার্চ আওয়ামী লীরে সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের যথাযথ প্রচার ও প্রচেষ্টা চালিয়ে শান্তিপূর্ণ ভাবে কাজ করে সম্মেলন সফলের অবদান রাখার আহবান জানান।

Manual6 Ad Code

আলোচনা সভায় শেষে ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আওয়ামী লীগের ওয়ার্ড নেতাকর্মীদের জন্য সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনের লিফলেট, পোস্টার ও সম্মেলনে প্রবেশের পাসকার্ড প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30