শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭. মার্চ. ২০১৭ | শুক্রবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন (১৭ মার্চ) ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ শুক্রবার সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে উৎসব মুখর পরিবেশে এস.এ.ও ফাউন্ডেশনর চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসের মহাপুরুষ শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু ছিলেন মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মহানায়ক।

Manual1 Ad Code

তিনি বাঙালি জাতিকে দিয়ে গেছেন স্বাধীনতা। দিয়েছেন স্বাধীন-সার্বভৌম মানচিত্র আর শস্য-শ্যামল জমিনের ওপর সূর্য লাল পতাকা।

Manual4 Ad Code

অষ্টম শ্রেণির শিক্ষার্থী আশারাফ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও ইসলামের ইতিহাসের প্রভাষক মবরুর আহমদ সাজুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন- কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক খয়রুন নেছা চৌধুরী নাজ, পদার্থ বিভাগের প্রভাষক মিশন দত্ত, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক রেফা বেগম, প্রভাষক আয়েশা জামিলা, প্রভাষক নাজিম উদ্দিন চৌধুরী, প্রভাষক ফাতেমা লিপি, প্রভাষক শারমিন তাহেরা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মারজান চৌধুরী, প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ, প্রভাষক আবু সাহাদাত মো. সায়েম, শিক্ষক জামাল হোসেন, আবুল হোসেন, রিমা রায়।

শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, উজ্জ্বল রহমান, আমিন আহমদ জয়, মাহমুদ হাসান সজিব, তানভীর আহমদ, মাসুক আহমদ, শতাব্দী, হাফছা বেগম, আফসানা বেগম, ইমা আক্তার, আনুজমান আহাদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30