- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» এসআইইউ’তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত
প্রকাশিত: ১৭. মার্চ. ২০১৭ | শুক্রবার
এসআইইউ প্রতিনিধিঃ আজ শুক্রবার (১৭ মার্চ) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
শুরুতেই জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সিলেটের বিভিন্ন স্কুলের আমন্ত্রিত আগত শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর চিত্রাংকন প্রতিযোগীতা অংশ গ্রহন করে।
পরবর্তীতে শিশুদেরকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর প্রমাণ্য চিত্র প্রদর্শন ও কেককাটা মধ্যে দিয়ে উদযাপন কমিটির আহবায়ক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ এর সভাপতিত্বে এবং প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ মাতৃকার কল্যাণে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান।
তিনি জাতীয় শিশু দিবসের গুরুত্ব আরোপ করে আরও বলেন “বঙ্গবন্ধুর জন্মদিনে গড়ব ঐক্য মত, আলোয় আলোয় উঠুক ভরে শিশুর ভবিষ্যৎ”।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন শিশুদের উদ্দেশ্যে বলেন আজকের শিশুরাই আগামী দিনের বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর স্বপ্নীল সোনার বাংলা গড়তে অগ্রণী ভুমিকা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, রেজিস্ট্রার নুসরত আফজা চৌধুরী, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, ব্যবসায় প্রসাশন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সহকারী অধ্যাপক আরাফাত, প্রভাষক হুমায়রা রহমান, প্রভাষক ফারজানা আকঞ্জি, প্রভাষক চৌধুরী সায়মন আফরোজী, প্রভাষক নাসরিন নাহার, সহকারী রেজিস্ট্রার মুসফিকুল আলম, সেকশন অফিসার শামীম আহমদ, সুবিনয় আচার্য ও অপু চক্রবর্ত্তী সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
চিত্রাংকন প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার অর্জন করে মঈনুদ্দিন সামছি স্কুল অব ক্রিয়েটিভ র্লানিং স্কুলের ফাহমিদা খান মীম, দ্বিতীয় স্থান অধিকারী ব্লু বার্ড স্কুলের ছাত্রী দিপালী তালুকদার এবং তৃতীয় স্থান অধিকারী পিডিবি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া আক্তার।
পাশাপাশি সকল প্রতিযোগীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। আলোচনার শুরুতেই পবিত্র কোরাআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক মো: মহসিন হোসাইন এবং পবিত্র গীতা পাঠ করে প্রভাষক অনুপম গোপ।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন সদস্য সচিব মোস্তফা কামাল।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২৮ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর