শিরোনামঃ-

» ডান্ডাবেড়ি পরিয়ে কোন আসামিকে এজলাসে হাজির করা যাবে না : হাইকোর্ট

প্রকাশিত: ১৩. মার্চ. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

ডেস্ক সংবাদঃ ডান্ডাবেড়ি পরিয়ে এজলাসে আসামি হাজির করা যাবে না। তবে নিরাপত্তার স্বার্থে কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার সময় ডান্ডাবেড়ি পরানো যাবে- এমনই অভিমত দিয়েছে হাইকোর্ট।

Manual2 Ad Code

৪ আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে হাইকোর্টের এজলাসে হাজির করার ঘটনায় ডিআইজি (প্রিজন) মো. তৌহিদুল ইসলাম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত এই অভিমত দেয়।

সোমবার (১৩ মার্চ) বিচারপতি মো. ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেব নাথের ডিভিশন বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন ডিআইজি (প্রিজন)।

Manual6 Ad Code

এরপরই আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে উপরোক্ত অভিমত দেন বলে জানান সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী সাবিনা আহমেদ মলি।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031