শিরোনামঃ-

» আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত ঘোষনা

প্রকাশিত: ১৩. মার্চ. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত ঘোষনা করেছেন উচ্চ আদালত। এ আদেশের ফলে তার মেয়রের দায়িত্ব পালনে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তাঁর নিযুক্তিয় আইনজীবী।

Manual5 Ad Code

সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আকরাম হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ সোমবার (১৩ মার্চ) এ আদেশ দেন। আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি এ তথ্য জানিয়েছেন।

Manual6 Ad Code

আদালতে আরিফুল হকের পক্ষে ব্যারিস্টার কাফি ছাড়াও ব্যারিস্টার মঈনুল হোসেন শুনানীতে অংশ নেন।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের একটি আদালত আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করেন। এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31