শিরোনামঃ-

» চট্টগ্রামে পানি শোধনাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১. মার্চ. ২০১৭ | শনিবার

Manual2 Ad Code

ডেস্ক সংবাদঃ প্রতিদিন ১৪ কোটি ৩০ লাখ লিটার পানির ধারণক্ষমতা সম্পন্ন একটি পানি শোধনাগার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার (১২ মার্চ) পতেঙ্গা বোট ক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

Manual6 Ad Code

বহুল প্রতীক্ষিত এ প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে বন্দরনগরীর দীর্ঘদিনের পানি সংকট লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা। গত ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম শুরু হয়েছে।

পানি শোধনাগারটির নাম ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছিল ‘কর্ণফুলি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’। কারণ কর্ণফুলি নদীর তীরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে ৩৫ একর জমির ওপর ৩৪৪ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে চট্টগ্রাম ওয়াসা।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, ‘চট্টগ্রামে পানি সরবরাহ ও মানুষের চাহিদার মধ্যে যে বিশাল ঘাটতি ছিল তা দূরীকরণে অনেক সহায়ক হবে এ প্রকল্প। চট্টগ্রাম ওয়াসা দৈনিক ২১ কোটি লিটার পানি সরবরাহ করতে পারে।

Manual3 Ad Code

এ সংখ্যা মোট চাহিদার মাত্র ৪২ শতাংশ। যেখানে প্রতিদিনের চাহিদা ৫০ কোটি লিটার পানি। তবে বিশাল এই প্রকল্প চালুর মধ্য দিয়ে বন্দর নগরীর বাসিন্দারা প্রতিদিন আরো ১৪ কোটি ৩০ লাখ লিটার পানি পাবে। এর মাধ্যমে ৭০ শতাংশ চাহিদা পূরণ সম্ভব হবে।’

Manual4 Ad Code

জানা গেছে, ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ হলো কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের (কেডব্লিউএসপি) আওতায় নেয়া ৩টি প্যাকেজের অংশ। ২০০৬ সালে এই বিশাল প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম ওয়াসা। ১ হাজার ৮৪৮ কোটি টাকা বাজেটের এই প্রকল্প পর্যাপ্ত জমি স্বল্পতার কারণে এতদিন আলোর মুখ দেখছিল না।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031