শিরোনামঃ-

» ৯ম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯. মার্চ. ২০১৭ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

ডেস্ক সংবাদঃ নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

Manual8 Ad Code

তথ্যমন্ত্রী আরো বলেন, এ বছরের জানুয়ারি মাসে নবম ওয়েজ বোর্ড গঠনের প্রস্তাব অনুমোদনের সঙ্গে সঙ্গেই বোর্ডের সভাপতিসহ নয় সদস্যবিশিষ্ট পরিষদ গঠনের জন্য যথাযথ সংস্থাগুলোর কাছে মনোনয়ন চাওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্স প্রতিনিধিদের নাম পাওয়া গেছে।

Manual2 Ad Code

নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন প্রতিনিধির নামও শিগগিরই পাওয়া যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।

সভায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930