- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» ৮ নারী দিয়ে পুলিশের যাত্রা শুরু হলেও বর্তমান এর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে
প্রকাশিত: ০৯. মার্চ. ২০১৭ | বৃহস্পতিবার
ডেস্ক সংবাদঃ ১৯৭৪ সালে ৮ জন ভর্তির মধ্য দিয়ে পুলিশ বাহিনীতে নারী পুলিশের যাত্রা শুরু হলেও বর্তমানে নারী পুলিশের সংখ্যা ১১ হাজার ১৩২ জন। ৩ জন নারী জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন ১ হাজার ১৮ জন। এছাড়াও দেশের প্রথম এবং একমাত্র নারী অতিরিক্ত আইজিপি ফাইন্যান্স এন্ড ডেভলপমেন্টের দায়িত্ব পালন করছেন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, দেশে পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা বর্তমানে ১ লাখ ৯৫ হাজার। এর মধ্যে নারী পুলিশ রয়েছে ১১ হাজার ৩২ জন। অতিরিক্ত আইজিপি ১ জন, ডিআইজি ২ জন, এডিশনাল ডিআইজি ২ জন, পুলিশ সুপার ২৯ জন, অতিরিক্ত পুলিশ সুপার ৮৬ জন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ১০১ জন, ইন্সপেক্টর ৯২ জন, এসআই ৫১৩ জন, সার্জেন্ট ৩০ জন এএসআই ৭৮৪ জন ও কনস্টেবল ৮২৪৪ জন কর্মরত রয়েছে। এর মধ্যে জেলা পুলিশ সুপার পদে রাজবাড়িতে সালমা, নরসিংদীতে আমিনা ও চাঁদপুরে দায়িত্ব পালন করছেন।
২ জন ডিআইজির মধ্যে রওশন আরা সিআইডিতে এবং মিলি বিশ্বাস পুলিশ সদর দফতরে দায়িত্ব পালন করছেন। এক প্রশ্নের জবাবে পুলিশ সদর দফতরের ডিআইজি মিলি বিশ্বাস বলেন, পুলিশ বাহিনীতে পুরুষ নারী কোনো ভেদাভেদ আছে বলে আমি মনে করি না। কারণ নারী সদস্যরা অস্ত্র উদ্ধার করছে, ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রেফতার করাসহ চ্যালেজিং সব কর্মকা-ে সমান দক্ষতার পরিচয় দিচ্ছে।
তিনি বলেন, শুধু পুলিশে কেন নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে গেছে। দেশ পরিচালনা থেকে শুরু করে সর্বত্র নারীরা নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও নারী শিক্ষা প্রসারে বর্তমান প্রধানমন্ত্রীর ভূমিকা অনস্বীকার্য।
জানা গেছে পুলিশ বাহিনীতে কর্মরত নারী সদস্যদেরকে প্রথম জাতিসংঘ মিশনে পাঠানো হয় ২০১০ সালে। ১৬৪ জনের একটি কন্টিনজেন্ট নামিবিয়ায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে। এরপর থেকে জাতিসংঘ মিশনের বাংলাদেশের নারী পুলিশের চাহিদা বাড়তে থাকে। বর্তমানে ১০১৮ জন নারী পুলিশ সদস্য জাতিসংঘের হয়ে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা দায়িত্বে নিয়োজিত আছে।
এছাড়া ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারী পুলিশের দাবির প্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ক্যান্টনমেন্ট থানায় ওসি হিসেবে একজন নারীকে পোস্টিং দায়িত্ব দিয়েছিলেন। বাংলাদেশে প্রথম এবং একমাত্র নারী অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
আগামী ১৩ এপ্রিল কর্মজীবন শেষ করে তার অবসরে যাওয়ার কথা রয়েছে। তিনি বলেন, দীর্ঘ প্রায় ৩০টি বছর কাটালাম। মনেই হচ্ছে না ৩০ বছর। মনে হয় এইতো পুলিশে যোগ দিলাম। এত আন্তরিকতা পেয়েছি সহকর্মীদের-এত সহযোগিতা। নিজেকে কখনো নারী হিসেব ভাবার সুযোগই পাইনি। যেসব কাজ সামনে এসেছে-করেছি। অনেক স্মৃতি বিজরিত আমার এই পুলিশ বাহিনী। নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশে অন্য যেকোন পেশার তুলনায় নিজেকে মেলে ধরার নিজের প্রতিভা বিকাশের সুযোগ আছে। এখানে কাজ না করলে সেটা উপলব্ধি করা যাবে না।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৫ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার


