- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» জাফলংয়ে মাটি চাপায় এক শ্রমিক নিহত
প্রকাশিত: ০৮. মার্চ. ২০১৭ | বুধবার
গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের গর্তে মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
নিহত শ্রমিক হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইছবপুর গ্রামের বাতির মিয়ার ছেলে মোস্তাকিন মিয়া। সে সপ্তাহ খানেক ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় কলোনীতে বসবাস করে আসছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ মার্চ) সকালে মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের একটি গর্তে শ্রমিকের কাজ করছিল মোস্তাকিন।
এ সময় হঠাৎ করে গর্তটির পাড় ধসে পড়লে মাটি চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয় সে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইছবপুর গ্রামের আয়ুব উল্লাহ’র ছেলে জারন আলী ও আব্দুল হামিদের ছেলে লেবু মিয়া।
অন্যজন হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রনারচর গ্রামের যতীন্দ্র দাশের ছেলে যতীশ দাশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পাথর উত্তোলনের ওই গর্তের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ম্যারাথন
- বড় পরিসরে ম্যারাথন আয়োজন করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’


