শিরোনামঃ-

» ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট সদর উপজেলা যুবলীগের আলোচনা সভা

প্রকাশিত: ০৭. মার্চ. ২০১৭ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:: ৭ই মার্চ উপলক্ষে সিলেট সদর উপজেলা যুবলীগের উদ্যোগে সারা দিনব্যাপী কুমারগাও তেমূখী পয়েন্টে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন প্রচার ও সন্ধ্যায় মদিনা মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা মুয়াজ্জিন হোসেনের সভাপতিত্বে আশরাফ সিদ্দিকী এবং কুতুব উদ্দিনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সিলেট জজকোর্টের এপিপি এডভোকেট নূরে আলম সিরাজী, ৭নং মোগলগাও ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো. হিরন মিয়া, সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহ নূর, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগ নেতা মো. উস্তার আলী, মহানগর যুবলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা আওয়ামীলীগ নেতা আমির আহমদ মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক উপজেলা আওয়ামীলীগ নেতা আফতাব হোসেন সিরাজী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, বঙ্গবন্ধু জাতীয় যুবপরিষদের কেন্দ্রীয় সদস্য ফারুকুল বারী, সদর উপজেলা যুবলীগ নেতা আবু সুফিয়া, আব্দুর রহিম, শাহজাহান কবির, আনছার উদ্দিন, উবায়দুল কাদির, আব্দুল আহাদ, মুহিবুর রহমান, ছাত্রলীগ নেতা মিফতাহুহ ইসলাম লিমন, ইমাদ উদ্দিন, সেলিম আহমদ, সাব্বির আহমদ, রুকন, তাজির, মানিক প্রমূখ।

Manual7 Ad Code

প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন ৭ই মার্চ এর চেতনায় উজ্জীবিত হয়ে আওয়ামীলীগ কর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচীকে এগিয়ে নিতে হবে এবং সকল অপশক্তির মোকাবেলা করে দূর্বার গতিতে এগিয়ে যেতে হবে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30