- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» জীবনবীমার মরনোত্তর বীমা দাবির সোয়া ৭ লাখ টাকার চেক হস্তান্তর
প্রকাশিত: ০৬. মার্চ. ২০১৭ | সোমবার
স্টাফ রিপোর্টার:: সঞ্চয় ও নিরাপত্তার প্রয়োজনে দেশের প্রতিটি নাগরিকের বীমা পলিসি গ্রহণ করা এখন সময়ের দাবী। ভাল বীমা পলিসি নাগরিকদের ভবিষ্যৎ জীবনে একটি বড় নিয়ামক শক্তি, এতে কোন সন্দেহ নেই। পৃথিবীর উন্নত দেশগুলো তাদের নাগরিকদের সামাজিক নিরাপত্তার জন্য বীমাকে বাধ্যতামূলক করেছে। উন্নত দেশে বীমাকে সরকারি ভাবে অগ্রাধিকার দিয়ে চালু রাখার কারনে সে সব দেশের জনগোষ্ঠী তার সুফলও পাচ্ছে।
সিলেট নগরের মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন।
তারা আরো বলেন, বাংলাদেশের মতো অনুন্নত দেশের অর্থনীতির ক্ষেত্রে বীমা একটি শক্তিশালী অবস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। তাই বীমা ব্যবসা প্রসারের পাশাপাশি এই শিল্পের সময়োগপযোগী পলিসি চালুর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেয়া, এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।
দেশের রাষ্ট্রীয় খাতের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন সিলেট রিজিওনাল অফিসের উদ্যোগে ও সিলেট রিজিওনাল অফিসের ম্যানেজার (প্রশাসন) জনাব ফজলুল ফারুক-এর সভাপতিত্বে বৃহস্পতিবার (৩ মার্চ) জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ এর জুনিয়র টেকনেশিয়ান মৃত প্রণব কুমার দেবের মরণোত্তর বীমা দাবির ৭ লক্ষ ২০ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তারা আরো বলেন, বীমা ব্যবসা প্রসারের জন্য যত বেশী প্রচারের ব্যবস্থা করা যাবে ও গ্রাহককে উন্নত সেবা দান করা সম্ভব হবে, তখন বিপুল সংখ্যক জনগোষ্ঠী বীমা গ্রহণে আগ্রহী হবে। পাশাপাশি বীমা ব্যবসা কার্যক্রম তৃণমূল পর্যায়ে নিয়ে গেলে দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী এতে উপকৃত হবে।
জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (অর্থ) আবু ইউসুফ এর সঞ্চালনায় ও পেশ ইমাম মাওলানা আকমল হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবন বীমা কর্পোরেশনের সিলেট রিজিওনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) দীপক কুমার কুন্ডু।
এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম-এর জেনারেল ম্যানেজার (অর্থ) অলক কুমার মিত্র, জেনারেল ম্যানেজার (অপারেশন) আব্দুল মোমেন, জেনারেল ম্যানেজার (নির্মাণ) সুয়েব আহমদ মতিন, জেনারেল ম্যানেজার (পরিকল্পনা) জসিম উদ্দিন আহমদ, জীবন বীমা কর্পোরেশন সিলেট রিজিওনাল অফিসের ম্যানেজার (হিসাব) আব্দুল মালেক, জীবন বীমা কর্পোরেশনের সেলস অফিস ৪৮-এর ইনচার্জ ডেপুটি ম্যানেজার জাকির হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ শ্রমিক লীগ শাখার সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ আলম প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্বে জীবন বীমা কর্পোরেশনের সিলেট রিজিওনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) দীপক কুমার কুন্ডু জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর জুনিয়র টেকনিশিয়ান মৃত প্রণব কুমার দেবের মরণোত্তর বীমা দাবির ৭ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (অর্থ) জনাব প্রবীর কুমার মিত্রের কাছে হস্তান্তর করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন


