শিরোনামঃ-

» এমপি এহিয়ার পিতা এডভোকেট আব্দুল হাই’র ইন্তেকাল

প্রকাশিত: ০১. মার্চ. ২০১৭ | বুধবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:: সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার পিতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সিলেট জেলা তাবলীগ জামআত শুরা’র অন্যতম সদস্য এডভোকেট আব্দুল হাই (৭১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউ…ন।

Manual1 Ad Code

বুধবার (০১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ঝেরঝেরিপাড়ারস্থ নিজ বাসভবন এভারগ্রীণ ২০ নম্বর বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

মরহুমের গ্রামের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস গ্রামে। তিনি বিশ্বনাথ ও ঝেরঝেরিপাড়ার বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ছিলেন।

Manual5 Ad Code

এদিকে মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (০২ মার্চ) বাদ জোহর দুপুর ২টার সময়  নগরীর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে মানিকপীর কবরস্তানে তাঁকে দাফন করা হবে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930