শিরোনামঃ-

» ছাত্রদল নেতা নাবিন রাজা চৌধুরী’র মুক্তির দাবীতে সিলেটের সাবেক ছাত্রদল নেতারা

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার

Manual3 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিন রাজা চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে নাবিন রাজা সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

সোমবার এক যৌথ বিবৃতিতে উপরোক্ত আহ্বান জানান- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলার সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলার সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী মিজান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর আশরাফ ইমন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাবেক ছাত্রদল নেতা আশরাফ গাজী, মির্জা বেলায়েত হোসেন লিটন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলার সাবেক সহ-সভাপতি সাঈদুর রহমান হিরু, জেলার সাবেক সহ-সভাপতি ওলীউর রহমান ডেনি, সাবেক ছাত্রদল নেতা শোয়েব চৌধুরী প্রমুখ।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ বলেন- গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমাতেই শহীদ জিয়ার আদর্শের রাজপথের পরিক্ষিত সৈনিক মহানগর ছাত্রদল নেতা নাবিন রাজা চৌধুরীকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে প্রেরন করা হয়েছে। অবিলম্বে নাবিন রাজা সহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল জাতীয়তাবাদী আদর্শের রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30