শিরোনামঃ-

» কানাইঘাটের চতুলে ২ ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনায় আহত৮

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার চতুলবাজার ৫নং বড়চতুল ইউপির দুর্গাপুর গ্রামের দেলোয়ার হোসেন (২০) ও ৪নং দরবস্ত ইউপির লক্ষীপ্রসাদ (কান্দিগাম) এর রুহুল আমিন (২১) এর হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাত ৮টায় ২ গ্রামের মধ্যে সংঘর্ষ হয়।

Manual1 Ad Code

প্রায় ১ ঘণ্টা ব্যাপী রক্তক্ষয়ী এই সংঘর্ষে ৫নং বড়চতুল ইউপির দুর্গাপুর গ্রামের ৬ জন ও ৪নং দরবস্ত ইউপির লক্ষীপ্রসাদ (কান্দিগাম) এর প্রায় ২ জন আহত হয়েছেন।

Manual3 Ad Code

খবর পেয়ে কানাইঘাট থানার ওসি নেতৃত্বে আসা থানা পুলিশ সংঘর্ষকে নিয়ন্ত্রনে আনেন এবং জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউপি চেয়ারম্যান তুফায়েল আহমদের মধ্যস্ততায় উভয় পক্ষের মুরব্বী ও ওসিদ্বয়ের মাধ্যমে তাৎক্ষণিক বৈঠক ডাকা হয়ছিল।

উক্ত বৈঠকে লক্ষীপ্রসাদ (কান্দিগাম) এর সংশ্লিষ্ট মুরব্বীগন শনিবার বিকাল ৩টা পর্যন্ত বিচারের প্রস্তুতি নেয়ার সময় চেয়ে নেন।

Manual6 Ad Code

বৈঠকে জৈন্তা সতের পরগনার সালিশ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, ৪নং দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উভয় থানার ওসিবৃন্দ, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual6 Ad Code

এ সময় মুরব্বীগন উভয়পক্ষকে বৈঠকের পূর্ব পর্যন্ত সকল কার্যক্রম স্বাভাবিক রাখার নির্দেশ দেন।

এ উপলক্ষে সোমবার (৭ ফেব্রুয়ারি) দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে চতুল পরগনার জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিলেট বাংলা নিউজকে জানিয়েছেন স্থানীয় যুবলীগ নেতা জাহেদুল ইসলাম রুবেল।

এই সংবাদটি পড়া হয়েছে ৮১৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30