শিরোনামঃ-

» নবাগত বিভাগীয় কমিশনারের সাথে এসবিএন’র সৌজন্য সাক্ষাত ও আলোচনা সভা

প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০১৭ | বুধবার


Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খাতুনের সাথে জনপ্রিয় অনলাইন পোর্টাল সিলেট বাংলা নিউজ ডটকম প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাত ও ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দক্ষিন সুরমার আলমপুরস্থ বিভাগীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত ও ফুলেল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট বাংলা নিউজ সম্পাদক মো. কামাল আহমদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- বিশেষ প্রতিনিধি উবায়দুর রহমান সজিব, গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের দিপু, মোগলাবাজার প্রতিনিধি ইমন দাস, জৈন্তাপুর প্রতিনিধি আল-মাসুম, প্রতিনিধি আব্দুর রহমান, শিব্বির আহমদ প্রমূখ।

Manual1 Ad Code

সংবর্ধনা শেষে সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানার খাতুনের সাথে সিলেট বাংলা নিউজ এর সম্পাদক মো. কামাল আহমদের একটি বিশেষ আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

1 - Copyএসময় বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানার খাতুন বলেন- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক এবং দঢ় প্রতিজ্ঞ। তিনি বিশ্বাস করেন সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে এদেশের উন্নয়ের লক্ষ্যে কাজ করেন, তবে বেশিদিন লাগবে না আমাদের এ দেশ সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। এজন্য চাই সামান্য ইচ্ছাশক্তি।

Manual1 Ad Code

প্রসঙ্গক্রমে, বিভিন্ন কিন্টার গার্ডেনে, কোমলমতি শিশু ও ছাত্র/ছাত্রীদের যে পরিমাণ বইয়ের বোঝা চাপিয়ে দেয়া হয়, সে ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশেই একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, তাদের রিপোর্টের আলোকে অচিরেই এসব অভিযুক্ত স্কুলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30