শিরোনামঃ-

» নিউজ পোর্টাল সিলেটের ধ্বনি’র ৫ম বর্ষপূর্তি পালিত

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার

Manual2 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেটের নিউজ পোর্টাল সিলেটের ধ্বনির ৫ম বর্ষপূর্তি পালন করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট আজিজুল হক মানিক।

Manual1 Ad Code

‘আদর্শ সমাজ গঠনে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক মানিক বলেন, তরুন সমাজই দেশের প্রাণ। এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তরুনদের রয়েছে উল্লেখযোগ্য অবদান। ঠিক তেমনি ভাবে সুখি সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ গঠনে এ তরুনদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে তাদের সরাসরি অংশগ্রহনের প্রয়োজন। আদর্শ সমাজ গঠন এবং সুস্থ সংস্কৃতির স্বার্থে এসব তরুনদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। বর্তমান তথ্য নির্ভর এ যুগে মিডিয়ার আধুনিকায়নে এসব তরুনদের অংশ গ্রহনের বিকল্প নেই।

Manual7 Ad Code

সিলেটের ধ্বনির সম্পাদক সুলাইমান আহমদ হুজাইফার সভাপতিত্বে, সহ-সম্পাদক আব্দুল আজিজ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক শামসীর হারুনুর রশিদ, দি নিউ নেশন এর সিলেট প্রতিনিধি এস এ শফি, ইনসাফ ২৪.কম এর সহ-সম্পাদক মারজান হোসাইন চৌধুরী, সুর-ধ্বনি সাংস্কৃতিক ফোরামের চেয়ারম্যান কে এম সালমান আহমদ, নিউজ চেম্বার্স এর সম্পাদক তাওহিদুল ইসলাম, সমাজ সেবক শাহরীয়ার আহমদ রাসেল, সংগঠক বাহাউদ্দিন আরমান, আব্দুর রহমান।

Manual2 Ad Code

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাহাদ মারুফ, সংগীত পরিবেশন করেন জাবেদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30