শিরোনামঃ-

» সমাজসেবী আলহাজ্ব এম এ মুমিন’র ছেলের বিবাহ সম্পন্ন

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার

Manual1 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী একুশে একাডেমী বাংলা স্কুল ব্রাডফোর্ড ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামীলীগ ব্রাডফোর্ড ইউকে শাখার সহ-সভাপতি এবং বৃহত্তর সিলেট সমাজ জল্যাণ সংস্থা ইউকে’র সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুমিন ও মিসেস ফাতিমা খাতুন চৌধুরীর জেষ্ঠ পুত্র যুক্তরাজ্য প্রবাসী জাবির আহমদের বিবাহ সম্পন্ন হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্বানা ইন এর হলরুমে এই শুভ বিবাহের কার্যক্রম সম্পন্ন হয়।

Manual6 Ad Code

সুনামগঞ্জ বনানী পাড়ার নুর আলমের কন্যার সাথে যুক্তরাজ্য প্রবাসী জাবির আহমদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Manual8 Ad Code

এতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এম.পি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ দেওয়ান মিলাদ গাজী, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৯০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30