শিরোনামঃ-

» সাবেক শিবির সভাপতি সহ ৪ জন গ্রেফতার

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার


Manual6 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি ও ৪০টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাহমুদুর রহমান দেলোয়ার (৩৫) সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual2 Ad Code

শুক্রবার সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিবির নেতা দেলোয়ার সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল গ্রামের আব্দুর রউফের পুত্র।

Manual7 Ad Code

অন্য গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন- সুনামগঞ্জ সদর উপজেলার কামারভিটা গ্রামের মৃত ফজর আলীর পুত্র জসিম মিয়া, সুনামগঞ্জ শহরের জামতলা এলাকার মৃত বারিক মিয়ার পুত্র জুবেল আহমদ, একই শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার আলকাছ আলীর পুত্র মো. রুহুল আমিন।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই ইমতিয়াজ, এসআই প্রদীপ, এএসআই হান্নান ও এএসআই আখতার’র নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর মধ্যে সিলেট জেলা শিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ারকে শহরের ষোলঘর পয়েন্ট থেকে রাত ১০টায় গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মাহমুদুর রহমান দেলোয়ারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নাশকতা সহ দায়ের করা ৪০টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

এ কারণেই পুলিশ তাকে গ্রেফতার করে। শিবিরের এই সাবেক সভাপতিসহ গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30