শিরোনামঃ-

» কুমিল্লা বিভাগের নাম হচ্ছে ‘ময়নামতি’ বিভাগ

প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০১৭ | মঙ্গলবার

Manual4 Ad Code

ডেস্ক সংবাদঃ কুমিল্লা জেলাকে বিভাগে উন্নীত করা হবে, তবে তার নাম হবে ময়নামতি। এখন থেকে আর কোন জেলার নামে বিভাগের নামকরণ করা হবে না। নতুন বিভাগের নাম ভিন্ন নামে হবে।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এ সিদ্ধান্ত হয়েছে। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০১৫ সালের ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে কুমিল্লা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলাকে বিভাগ করার ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লা জেলাকে বিভাগ করা হবে, তবে সেই বিভাগের নাম কুমিল্লা না অন্য কিছু হবে তা এখন বলা যাচ্ছে না।’

মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী বিভাগটির নাম ‘ময়নামতি’ হিসেবে অনুমোদন করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এখন থেকে দেশে নতুন কোন বিভাগ করা হলে তা আর সংশ্লিস্ট জেলার নামে করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Manual2 Ad Code

কোন জেলাকে বিভাগে রূপান্তর করা হলে ওই এলাকার ঐতিহ্য, সংস্কৃতি বা সার্বিকভাবে সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর হয় এমন নামকরণ করা হবে।’ প্রস্তাবিত কুমিল্লা বিভাগকে ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031