শিরোনামঃ-

» পানিতে ডুবে এক শিশু কন্যার মৃত্যু

প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার ৩নং ওয়ার্ডের বারই গ্রামের মো. বদরুল ইসলামের মেয়ে মোছা. তাহিয়া আক্তার (২) আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ৩টার সময় বাড়ির পার্শবর্তী একটি বড় পুকুরে পড়ে পানিতে ডুবে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ……………… রাজিউন।

Manual6 Ad Code

পরিবারের পক্ষ থেকে জানা যায়, বেলা পৌণে ৩টার দিকে মৃতের মা পরিবারের সকল সদস্যকে দুপুরের খাবার খাওয়ানোর পর নিজে খেতে বসলে বড় মেয়ের সাথে ছোট মেয়ে তাহিয়া ঘরের বাহিরে যায়।

একট সময় বড় মেয়ে পাশের ঘরে চলে গেলে ছোট মেয়ে তাহিয়া পুকুরের পাড়ের দিকে হেটে যায়।

Manual3 Ad Code

অানুমানিক ১০ মিনিট পর তাহিয়ার খোঁজ করতে লাগলে তাক আর খোঁজে পাওয়া যায় না।

চতুর্দিকে অনেক খোঁজা-খোঁজির পর অবশেষে পুকুর পাড়ে গেলে তার হাতের আংগুল দেখতে পাওয়া যায়।

Manual2 Ad Code

অতপর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার পরামর্শ দেন যে, নিকটবর্তী কোন হাসপাতালে তাকে নিয়ে যেতে হবে।

Manual3 Ad Code

বিকাল ৪টার দিকে নর্থ ইস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন।

উল্লেখ্য, সিলেট বাংলা নিউজ’র প্রতিনিধি মোহা. নজরুল ইসলামের আপন ভাতিজী হচ্ছে মৃত শিশু কন্যা মোছা. তাহিয়া আক্তার (২)।

এই সংবাদটি পড়া হয়েছে ৯১৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031