শিরোনামঃ-

» কানাইঘাটে প্রজন্ম প্রত্যাশার স্কলারশীপ বৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার পর্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার বৃহৎ সমাজসেবী সংগঠন প্রজন্ম প্রত্যাশার উদ্যোগে ৫ম স্কলারশীপ সনদ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০১৬ইং এর আয়োজন করা হয়।

সংগঠনের স্থায়ী পরিষদের সদস্য মাহবুবুল আম্বিয়া ও কৃষিবিদ আলমগীর হোসেন এর যৌথ পরিচালনায় মহাগ্রন্থ আল কোরাআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়।

ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।

Manual3 Ad Code

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রাহমান মানিক।

Manual7 Ad Code

বিশেষ অতিথি ছিলেন ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মুবাশ্বির আলী চাচাই, বিপিএল এর ব্যবস্থাপক নিধুভুষণ দাস, তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দেব, সংগঠনের স্থায়ী পরিষদদের সাধারণ সম্পাদক রোটারিয়ান ইকবাল হোসেন, স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ (প্রবাসী)।

Manual6 Ad Code

অনুষ্ঠানে মোট ৪০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।

Manual1 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী পরিষদ সদস্য আল-নুমান খসরু, আলাউদ্দিন, নিজাম উদ্দিন, প্রভাষক আমিনুল ইসলাম, ব্যাংকার জাকারিয়া, মঞ্জুর আহমদ, আলতাফ হোসেন বিলাল, মানিকপাড়া স.প্রা.বি. প্রধান শিক্ষক তাজুল ইসলাম, পর্বতপুর স.প্রা.বি প্রধান শিক্ষক আব্দুল মতিন, সাংবাদিক শাহিন আহমদ, আমিনুল ইসলাম।

এছাড়াও প্রজন্ম প্রত্যাশার সাধারন পরিষদের সদস্য ব্যাংকার শুভ্রত দে, সামছুজামান, সুবায়েল আহমদ,কবি শুয়াইব, শাহীনুর রহমান, ইমরাউল হাসান কয়েস, ডা. আল সাফওয়ান শাহরু, ইমরান আহমদ, জুনায়েদুর রহমান, জাহাঙ্গীর মেম্বার ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930