শিরোনামঃ-

» ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিদলের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার


Manual8 Ad Code

 

ষ্টাফ রিপোর্টার:: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসি) এর প্রতিনিধিদলের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি)  চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

Manual4 Ad Code

সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এনাম আলী এমবিই, এফআইএইচ বলেন, সিলেট চেম্বারের সাথে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সম্পর্ক অত্যন্ত গভীর। সিলেট চেম্বার শুধু স্থানীয়ভাবেই নয় বরং জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

তিনি বলেন, সিলেটের আইটি ও পর্যটন খাতে বর্তমানে প্রবাসীরা বিনিয়োগ করছেন।

Manual1 Ad Code

সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে এসব খাতে বিনিয়োগ আরো বড় আকারে হবে বলে তিনি জানান। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আরো আধুনিক করার আহবান জানান।

Manual4 Ad Code

এছাড়াও তিনি আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে সিলেটে একটি এনআরবি ফেস্টিভ্যাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেট চেম্বার দীর্ঘদিন যাবৎ ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের সাথে সিলেটে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বর্তমান সরকারও এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক। তিনি উল্লেখ করেন, সিলেটের তরুণ সমাজ এখন অনেক বেশী অগ্রগামী। তিনি বৃটেনে বসবাসরত বাংলাদেশীদের সিলেটে শিক্ষা, পর্যটন ও আইটি খাতে বিনিয়োগের আহবান জানান।

Manual3 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, জিয়াউল হক, মো. লায়েছ উদ্দিন, নুরুল ইসলাম, মো. এমদাদ হোসেন, বিবিসিসি’র ডাইরেক্টর জাহাঙ্গীর হক, গোলাম কিবরিয়া ওয়েছ ও কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মো. সাহিদুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, মো. বশিরুল হক প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৮ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930