শিরোনামঃ-

» আমেরিকান রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট এর সাথে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের মতবিনিময়

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার

Manual2 Ad Code

এসআইইউ প্রতিনিধিঃ বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্টস ব্লুম বার্নিকাট সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলে তাকে ফুল দিয়ে বরণ করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার।

অদ্য শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১টায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমেই আমেরিকান রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়স্থ আমেরিকান কর্ণারে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সাথে পরিচয় পর্ব সারেন।

Manual8 Ad Code

তারপর বার্নিকাট অত্র বিশ্ববিদ্যালয়ের শ্রেনীকক্ষ, কম্পিউটার ল্যাব, ইলেকট্রনিক্স ল্যাব, সেন্ট্রাল লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ পরিদর্শন পূর্বক সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক কর্মকান্ডের ভূয়ষী প্রশংসা করেন। বেলা ২.৩০টা থেকে ৩.৩০ পর্যন্ত তিনি সিলেটস্থ আমেরিকান অ্যালামনাই এর সাথে মতবিনিময় করেন।

তারপর আমেরিকান রাষ্ট্রদূত বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সহ বিভিন্ন প্রশাসনিক বিভাগ সমূহের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জনাব সামসি বেগম, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানীত সদস্য জনাব ফরিদা বেগম এবং সম্মানীত সদস্য জনাব শারিয়ার কবির রবিন।

Manual8 Ad Code

আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন, মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর রুহুল আমিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক জনাব মো: তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ্ আলো, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, পরীক্ষা নিয়ন্ত্রক হাসান মাহমুদ, সহকারী প্রক্টর শাহজাহান আহমদ, সেকশন অফিসার অপু চক্রবর্ত্তী। মতবিনিময় সভাটি পরিচালনা করেন আমেরিকান কর্ণারের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মো: মোস্তফা কামাল।

Manual6 Ad Code

মতবিনিময় সভা উত্তর বেলা ৪টা থেকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত রাষ্ট্রদূত আমেরিকান কর্ণারে আগত অ্যালামনাইয়ের সাথে একটি সেমিনারে প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের শুভেচ্ছা নিয়ে ক্যাম্পাস থেকে বিদায় নেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৭৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930