শিরোনামঃ-

» ডা. শাহ গোলাম কিবরিয়া শামীমকে নিজ গ্রামে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০১৭ | বৃহস্পতিবার

Manual3 Ad Code
গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ নিজ গ্রামে সংবর্ধিত হলেন এ্যাপোলো হসপিটালের সিনিয়র কনসালটেন্ট লেপারস্কপিক ও ভাসকুলার সার্জারি বিশেষজ্ঞ ডা. শাহ গোলাম কিবরিয়া শামীম।
তাঁর নিজ গ্রাম গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউপির চন্দরপুরে আগমন উপলক্ষে স্থানীয় আল এমদাদ উচ্চ বিদ্যালয়, আল এমদাদ ডিগ্রি কলেজ ও বৃহত্তর চন্দরপুর গ্রামবাসীর পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে তিনি আল এমদাদ ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।
এসময় তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন আল এমদাদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনজুর আহমেদ, সদস্যবৃন্দ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলেজের শিক্ষকমণ্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরপর দুপুর আড়াইটায় আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
আল এমদাদ উচ্চবিদ্যালয়, আল এমদাদ ডিগ্রি কলেজ ও বৃহত্তর চন্দরপুরের জনগণ কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হক।
আল এমদাদ ডিগ্রি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাসুক মিয়ার পরিচালনায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন সংবর্ধিত অতিথি ডা. শাহ মোহাম্মদ গোলাম কিবরিয়া শামীম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি শামীমুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-  ঢাকা ল্যাব এইড’র সিনিয়র কনসালটেন্ট রাবেয়া আক্তার, বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, আল এমদাদ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মনজুর আহমেদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ডা. ফখরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সোবহান, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক গোলাম সোবহানী বাবুল, আব্দুল হামিদ, রফিক উদ্দিন, আব্দুল মতলিব, আব্দুল কাদির হাসনাত, কামাল উদ্দিন আমান, লন্ডন টাওয়ার হ্যামলেটস’র সাবেক মেয়র সয়ফুল আলম, আমিনুল হক জিলু, হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল কুদ্দুছ, সালেহ আহমেদ, আব্দুল হাফিজ,  প্রমুখ।
এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী ফাতেহা বেগম ও সেলিনা বেগম।
এছাড়াও আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং বৃহত্তর চন্দরপুর যুব সমাজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন আল এমদাদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনজুর আহমেদ ও আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হক।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ চিকিৎসকের আগমনে মানপত্র পাঠ করেন আল এমদাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তারেকা ইয়াছমিন।
অনুষ্ঠানের সূচনালগ্নে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাইদুল হাসান।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- মরতুজ আলী, আব্দুস সোবহান, ফারুক আহমেদ, নুরুল ইসলাম, মাসুক মিয়া, বারাম মিয়া, মোস্তফা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমজেড আলম, বুধবারীবাজার ইউডিসি পরিচালক আব্দুল হাকিম, আব্দুল কুদ্দুছ, বিলাল উদ্দিন, চ্যানেল এস টিভির প্রতিবেদক মো. রুহিন আহমেদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সবুজ সিলেটের প্রতিনিধি কুদ্দুছ আহমেদ, সিলেট বাংলা নিউজ ডটকম’র গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের দিপু, খালেদ আহমেদ, রেজাউল করিম, শিপু ইসলাম, রশিদ আহমেদ, সুজন আহমেদ খান, জাহেদ আহমেদ, আরিফুল আমিন, শিমুল আহমেদ, খালেদ আহমেদ, সুজেল আহমেদ সহ এলাকার সর্বস্তরের জনগণ, আল এমদাদ উচ্চ বিদ্যালয় এবং ডিগ্রি কলেজের সকল শিক্ষকবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৫৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930