শিরোনামঃ-

» নব গঠিত ইসিতে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : সেতু মন্ত্রী

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০১৭ | বুধবার


Manual5 Ad Code

ডেস্ক সংবাদঃ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual1 Ad Code

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে শীতলক্ষ্যা ৩য় সেতুর নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অতীতে নির্বাচনে না গিয়ে বিএনপি যে ভুল করেছে তা আর আগামীতে করবে না। আমার বিশ্বাস বিএনপি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবে। আর যদি পরবর্তী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে তাহলে দুর্বল বিএনপি আরো দুর্বল হয়ে যাবে।

Manual1 Ad Code

নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুল যে মন্তব্য করেছেন তা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সমালোচনা বিএনপির পুরোনো অভ্যাস। তারা সবসময় বিচার মানি কিন্তু তালগাছ আমার এ নীতিতেই থাকে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান সহ সড়ক ও জনপদ বিভাগ ও চায়নার সিনোহাইডো কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031