শিরোনামঃ-

» শুরুটা ভালো হলো না বাংলাদেশের

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার


Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো ভারত সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল।

Manual6 Ad Code

৯ ফেব্রুয়ারি সিরিজের একমাত্র টেস্টের আগে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে হচ্ছে দুদিনের এই প্রস্তুতি ম্যাচ। দু’দিনের ম্যাচে দুটি দলই একদিন করে ব্যাটিংয়ের সুযোগ পাবে।

বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২২ রানে ইমরুল কায়েসের উইকেট হারায় সফরকারীরা। মিলিন্দের বলে হার্দিক পান্ডিয়াকে ক্যাচ দেন ইমরুল। ১২ বলে ৪ রান করেন টাইগার ওপেনার।

Manual6 Ad Code

ইমরুলের পর বেশ আস্থার সঙ্গেই ব্যাট করছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তামিম ধীরেসুস্থে খেললেও সৌম্য সরকার খেলছিলেন তার মতোই। দলীয় ৪৪ রানে অনিকেত চৌধুরীর বলে বোল্ড হয়ে ফিরে আসেন তামিম ইকবাল। ২৩ বলে ৩ চারে ১৩ রান করেন এই ওপেনার।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।

Manual7 Ad Code

ভারতীয় ‘এ’ দল: অভিনব মুকুন্দ, প্রিয়ঙ্ক পাচাল, শ্রেয়াশ আইয়ার, ইশাঙ্ক জাগ্গি, উশব প্যান্ট, ইশান কিষাণ, বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অনিকেত চৌধুরী, সিভি মিলিন্দ ও নিতিন সাইনি।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031