শিরোনামঃ-

» সুনামগঞ্জ জেলার পথে সুরঞ্জিত সেন গুপ্তের মরদেহ

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ সদ্য প্রয়াত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেন গুপ্তের মরদেহ নিয়ে সুনামগঞ্জের পথে রওনা দিয়েছেন তার স্বজন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় দিকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তাঁর নিজ জেলা সুনামগঞ্জে।

Manual6 Ad Code

সেখান থেকে বিকেলে তাঁর নির্বাচনী এলাকা শাল্লা এবং দিরাই উপজেলায় সাধারণ মানুষ তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর দিরাইয়ে হবে তাঁর শেষকৃত্য। শেষকৃত্যের আগে বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।

Manual8 Ad Code

এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সুরঞ্জিত সেন গুপ্তকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে সুরঞ্জিত সেনের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।

Manual2 Ad Code

5সকাল ১১টার দিকে থেকে শহীদ মিনারের স্থাপিত অস্থায়ী মঞ্চে রাখা মরদেহে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

Manual7 Ad Code

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ, অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, সাংসদ মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031