শিরোনামঃ-

» সুরঞ্জিতের শেষ ইচ্ছা ছিল চন্দন কাঠের চিতায় যেন দাহ করা হয়

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার


Manual5 Ad Code

ডেস্ক সংবাদঃ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেন গুপ্তের শেষ ইচ্ছা ছিল চন্দন কাঠের চিতায় তার দাহ করার। এমনটাই জানিয়েছেন তার খালাতো ভাই জয়ন্ত সেন।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘তার (সুরঞ্জিত) শেষ ইচ্ছা ছিল চন্দন কাঠ দিয়ে যেন তাকে দাহ করা হয়। এখন তো এ কাঠ খুব একটা পাওয়া যায় না। তবে সংগ্রহের চেষ্টা চলছে।’

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সুরঞ্জিত সেন গুপ্তের চিকিৎসার দায়িত্বে থাকা ডা. বরেন চক্রবর্তী জানান, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার রাত সোয়া ১০টার দিকে তার হার্টবিট ছিল না। চিকিৎসকদের চেষ্টায় পুনরায় হার্টবিট ফিরে আসলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

Manual7 Ad Code

রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031