শিরোনামঃ-

» উশু কোচ স্যার আনোয়ার হোসেনকে সিলেট জেলা উশু এসোসিয়েশন ও চাইনিজ উশু ফাইটার স্কুল কর্তৃক সংবর্ধনা

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার


Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কর্তৃক আয়োজিত’১৭ কোচেস প্রশিক্ষনে উশু বিভাগে ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হওয়ায় উশু কোচ স্যার আনোয়ার হোসেনকে সিলেট জেলা উশু এসোসিয়েশন ও চাইনিজ উশু ফাইটার স্কুলের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।

Manual4 Ad Code

শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধা ৭টায় নগরীর একটি অভিজাত রেস্তোরায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মৃত্তিকা থিয়েটারের সংগঠক রুবেল রাজের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন, চাইনিজ উশু ফাইটার স্কুলের সহ-সভাপতি ও সমাজসেবক আলাউদ্দিন বাদশা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ক্রীড়া ব্যক্তিত্ব হামিদুল হাসান, সংগঠনের মিডিয়া পার্টনার ও সিলেট বাংলা নিউজ সম্পাদক মো. কামাল আহমদ, ব্যবসায়ী ছানাউর রহমান ছানু।

Manual8 Ad Code

আরো উপস্থিত ছিলেন- উশু সংগঠক ও জাতীয় কোচ এন্ড জাজ মহসিন আহমদ, রকিবুল হাসান সজিব, জিহান আহমদ, রুবেল আহমদ, তিজান আহমদ, নুরুল হাসান, দেলোয়ার হোসেন, ব্লাক বেল্ট হোল্ডার আলমগীর হোসেন আকাশ, আলমগীর হোসাইন, তানীম আহমদ, উজ্জল আহমদ চাঁদ, মো. শাহরিয়ার, বদরুজ্জামান রাজু প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের সকল প্রশিক্ষণার্থীবৃন্দ।

Manual7 Ad Code

USHU1সংবর্ধিত ব্যক্তি স্যার আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, এ অর্জন শুধু একা আমার নয়, এটা সমগ্র সিলেটবাসীর। আমি আমার প্রাপ্ত শিক্ষাকে সিলেট বিভাগের সকল উশু প্রশিক্ষণার্থীদের মাঝে বিলিয়ে দিতে চাই।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এজন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়।

Manual5 Ad Code

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ উশু এসোসিয়েশন সহ সিলেটবাসীর সার্বিক সহযোগীতা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ সংগঠন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবে। পাশাপাশি তিনি মিডিয়ার সহযোগীতা কামনা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30