- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» বিমান বাহিনীর বেকারিতে নিয়োগ পেয়েছে ভ্যানচালক ইমাম শেখ
প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার
ডেস্ক সংবাদঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে বহনকারী ইমাম শেখ (১৭) বাংলাদেশ বিমান বাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে চাকরিতে যোগ দিয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে বিমান বাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারিতে ‘সরবরাহকারী’ হিসেবে কাজ শুরু করেছে সে। ইমাম শেখ মাসিক বেতন পাবে ৭ হাজার ৯৮৪ টাকা।
ইমাম শেখ টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরদাপাড়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।
ইমাম শেখ জানায়, মঙ্গলবার অস্থায়ী নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে সে বাংলাদেশ বিমান বাহিনীর বেকারিতে যোগদান করেছে। বেকারিতে তৈরি সামগ্রী বিমান বাহিনীর নিজস্ব দোকানগুলোয় সরবরাহ করবে সে। আপাতত অস্থায়ী ভিত্তিতে তার চাকরি হয়েছে।
বিমান বাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারি ইনচার্জ ওয়ারেন্ট অফিসার আব্দুল হাই বলেন, বেকারিতে অস্থায়ী ভিত্তিতে ‘সরবরাহকারী’ হিসেবে চাকরি হয়েছে ইমামের। সে বৃহস্পতিবার চাকরিতে যোগদান করেছে।
বেকারিতে উৎপাদিত পণ্য আমাদের ঘাঁটি ও শাহিন কলেজের ২৫/৩০টি দোকানে সে সরবরাহ করবে। চাকরির সার্কুলার ছাড়া বিমান বাহিনীতে স্থায়ী চাকরি হয় না। সার্কুলার হলে ঊর্ধতন কর্তৃপক্ষ তার চাকরি স্থায়ী করবে বলে শুনেছি।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় তার নাতি-নাতনি ও পরিবারের সদস্যদের নিয়ে ইমাম শেখের ভ্যানে চড়েন। এ সময় সংকোচে প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইতে পারেনি ইমাম শেখ।
মিডিয়ায় এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৯ জানুয়ারি বিমান বাহিনীর কর্মকর্তারা তাকে টুঙ্গিপাড়া থেকে যশোর নিয়ে আসেন। ৩১ জানুয়ারি বিমান বাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে তাকে নিয়োগ দেয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৭ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর