- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» ছাত্রের পিঠে চড়া আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার ঘোষণা
প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০১৭ | শুক্রবার
ডেস্ক সংবাদ:: চাঁদপুরের হাইমচরে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের বানানো মানবসেতুতে হেঁটে সমালোচনার মুখে পড়া আওয়ামী লীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের তৌলকাই ব্রিজ উদ্বোধন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “এ ধরনের জঘন্য ঘটনা যারা করে, তাদের দলে ঠাঁই নেই। নূর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যত বড় নেতাই হোক। নূর হোসেনকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
“চাঁদপুরে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন ছাত্রদের দিয়ে যে কাজটি করেছেন সেটি ঘৃণ্য। এ ধরনের ঘৃণ্য, জঘন্য কাজ যারা করে, তাদের প্রতিরোধ করতে হবে।”
প্রসঙ্গত, গত সোমবার হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো ‘পদ্মা সেতুর’ ওপর দিয়ে হাঁটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী।
ওই ঘটনার ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। এক অভিভাবক নূর হোসেন পাটওয়ারী ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। সরকারের তরফ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৩ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর