শিরোনামঃ-

» স্বরস্বতি পূজা মন্ডপে হামলা; নিহত ১

প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০১৭ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় একটি স্বরস্বতি পূজা মন্ডপে হামলার ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় এ হামলার ঘটনা ঘটে। এতে আমিনুল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

জানা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের শ্রী নিখিল চন্দ্র গোপের বাড়িতে তাঁর পুত্র শ্রী নির্মল চন্দ্র গোপ (২৭) ও তাঁর অন্যান্য কাকাতো ভাইরা মিলে ১লা ফেব্রুয়ারি স্বরস্বতি পূজার আয়োজন করে।

Manual4 Ad Code

ঐদিন আনুমানিক সন্ধ্যা ৭ টায় আমিনুল নামের এক প্রতিবেশি পূজা মন্ডপে এসে পূজার কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেন।

তিনি বলেছিলেন- গান বাজনা বাজানোর কারণে তাঁর অসুবিধা হচ্ছে। তখন অনুষ্ঠান আয়োজনকারীরা তাঁর নির্দেশ না মানায় পরবর্তীতে তিনি লাঠি সোটা সহ ৪/৫ জন লোক নিয়ে আসেন এবং অনুষ্ঠানস্থলে হামলা চালান।

Manual6 Ad Code

এতে পূজামন্ডপ ও মূর্তির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে হামলাকারীরা পূজার মূল আয়োজক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমবিএ অধ্যয়নরত নির্মল গোপ’র উপর সরাসরি লাঠির আঘাত দিতে গেলে তৎক্ষণাত তিনি সরে যান এবং আঘাতটি গিয়ে লাগে হামলাকারী আমিনুল এর মাথায়।

Manual3 Ad Code

এতে প্রচন্ড রক্তপাত হয় এবং সাথে সাথে তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথিমধ্যে তিনি মারা যান। তাঁর পরিবার বাদি হয়ে পূজা আয়োজকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

এতে সংখ্যালঘু হিন্দু পরিবারটি ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30