শিরোনামঃ-

» কেমুসাস’র নতুন কার্যকরী কমিটির দায়িত্বভার গ্রহন

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৭ | শনিবার

Manual4 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেটের প্রবীণ শিক্ষাবিদ ও  কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর মো. আব্দুল আজিজ বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ দেশের একটি ঐতিহ্যবাহী মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান।

Manual1 Ad Code

সংসদের দায়িত্বপ্রাপ্তদের উদ্যেশ্যে বলেন, আন্তরিকতা ও স্বচ্ছতার মাধ্যমে সংসদকে মর্যাদার আসনে আসিন করা সম্ভব।

Manual1 Ad Code

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ২০১৭-২০১৮ সেশনের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে  শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

সাহিত্য সংসদ কার্যালয়ের ঐতিহ্যবাহী প্রাচীন টেবিলে সংসদ সভাপতির উপস্থিতিতে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী ও বিদায়ী সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক দায়িত্বভার হস্তান্তর খাতায় স্বাক্ষরের মাধ্যমে  দায়িত্বভার হস্তান্তর করেন।

এ সময়  উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, হারুনুজ্জামান চৌধুরী, আ ন ম শফিকুল হক, আজিজ আহমদ  সেলিম, কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ, মুহাম্মদ বশিরুদ্দিন, ফজলুল করিম আজাদ, সৈয়দ মুহিবুর রহমান, আজিজুল হক মানিক, সৈয়দ মিসবাহ উদ্দিন, রুহুল ফারুক, সেলিম আউয়াল, মুহিত চৌধুরী, অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, সৈয়দ মবনু, আব্দুস সাদেক লিপন, নাজমুল আনসারী, আহমদ মাহবুব ফেরদৌস, আব্দুল মুকিত অপি, মো. জাহেদুর রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930