- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৭ | শনিবার
ষ্টাফ রিপোর্টারঃ কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অধির চন্দ্র নাথের সভাপতিত্বে ও নাসিমা খাতুন ফেরদৌসির পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, মানুষের জ্ঞান ও চিত্তের উৎকর্ষের জন্য, মানব সভ্যতা ও সংস্কৃতির বিকাশের জন্য, চরিত্র গঠন ও মানবীয় মূল্যবোধের জন্য, সর্বোপরি মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষা হচ্ছে প্রধান নিয়ামক।
শিক্ষা মানুষের চিন্তা ও মননকে সুপ্রতিষ্ঠিত করে, জ্ঞানী করে। জ্ঞানকে সুপ্রয়োগ করলে তা হয় বিজ্ঞতা। বিজ্ঞতা সাফল্য নিশ্চিত করে।
জীবনকে সফল ও সার্থক করার জন্য শিক্ষা প্রয়োজন। শিক্ষার মান দেশের মানুষের জীবনের মানের সাথে সম্পর্কযুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন।
তিনি দেশকে এগিয়ে নিতে শিক্ষার গুরুত্ব দিচ্ছেন। পরিশেষে তিনি বিদায়ী শিক্ষার্থীকে ভালভাবে পরীক্ষা দিয়ে বিদ্যালয় ও পিতামাতার সুনাম অক্ষুন্ন রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মরিয়ম বেগম। গীতা পাঠ করে গিরী রানী দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী সাজুওয়ান আহমদ, স্কুল কমিটির সদস্য কামরান আহমদ, অত্র বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান, মুর্শেদা রহমান চৌধুরী, জুৎস্না বেগম, সুফিয়া রহমান। বিদায়ী শির্ক্ষাথীদের মধ্যে বক্তব্য রাখেন- তাহমিদা খানম জেবা, হুমায়রা আহমদ জেবা প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৪১ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর