শিরোনামঃ-

» পুলিশী বাধা উপেক্ষা করে সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ সম্পন্ন

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৭ | শনিবার


Manual5 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ যুবদল কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা যুবদল।

Manual7 Ad Code

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে পুলিশ বাধা দিলে পুলিশী বাধা উপেক্ষা করে মিছিল বের করে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Manual2 Ad Code

কেন্দ্রীয় যুবদলের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিনের সভাপতিত্বে মিছিল সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ কয়েস, আকবর আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া, যুবদল নেতা দিলোয়ার হোসেন, জিয়াউর রহমান, আবুল হাসনাথ, বাহাউদ্দিন ইকবাল, মনোয়ার হোসেন মিন্টু, আব্দুর রশিদ, বাবর হোসেন বাবু, তুরন খান, রুকন উদ্দিন, সফিক উদ্দিন, ছালিক আহমদ, শায়েখুল ইসলাম, বাবুল ও রফিক প্রমুখ।

Manual6 Ad Code

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে আনসার উদ্দিন বলেন- অবৈধ সরকার দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একের পর এক ষড়ডন্ত্রমুলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30