শিরোনামঃ-

» কানাইঘাটে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, বৃত্তি প্রদান ও ম্যাগাজিন ‘ঝিঙেফুল’র প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০১৭ | শুক্রবার


Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, কানাইঘাট এখন আর পিছিয়ে নেই। বিভিন্ন সেক্টরে কানাইঘাটের মানুষ নেতৃত্ব দিচ্ছে।

Manual3 Ad Code

অতীতে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কানাইঘাটের মানুষ যে নেতৃত্ব দিয়েছিল আবার সময় এসেছে কানাইঘাটের জনগণ শুধু বাংলাদেশ নয় বিশ্ব দরবারে নেতৃত্বের আসনে আসীন হবে। কানাইঘাট তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।

তিনি শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঝিংগাবাড়ী সমাজ কল্যাণ সমিতির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, মেধাবীদের বৃত্তি প্রদান ও সমিতির ৬ষ্টতম ম্যাগাজিন ‘ঝিঙেফুল’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

সমিতির সভাপতি মুস্তাফীযুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রাহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঝিংগাবাড়ী সিনিয়র ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সাপ্তাহিক অপূর্ব সিলেটের সম্পাদক ও সমিতির সদস্য তাওহীদুল ইসলাম।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন গাছবাড়ী মডার্ন একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মজিদ চৌধুরী, ঝিংগাবাড়ী ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা নোমান আহমদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া চৌধুরী দুলাল, মাওলানা এবাদুর রহমান চৌধুরী, মাওলানা কামরুজ্জামান, মাস্টার মাহবুবুর রহমান, মাস্টার হেলাল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে মেধাবী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০১৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30