শিরোনামঃ-

» সিলেটের বালাগঞ্জে অা.লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০১৭ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

আতাউর রহমান কাওছার, ওসমানিনগর প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাইর পারা গ্রামের আওয়ামীলীগ নেতা হাজি আং মান্নানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে।

Manual8 Ad Code

বুধবার (২৬ জানুয়ারি) ভোর রাতে ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ঢুকে ঘরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যমানের মালামাল লুটে নিয়ে যায়।

Manual5 Ad Code

খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানিয়েছেন, চান্দাইর পারা গ্রামের আওয়ামীলীগ নেতা হাজী আং মান্নানের বাড়িতে বুধবার ভোর রাতে ১০-১২ জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে।

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবরার আহমদ চৌধুরী সিলেট বাংলা নিউজ-কে বলেন, ঘটনাটি সত্য। গৃহকর্তা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি।

Manual8 Ad Code

বেশ কিছুদিন যাবত ধরে এ এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা সংঘটিত হচ্ছে।

Manual8 Ad Code

এ ঘটনায় বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ দাখিল হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৫৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930