শিরোনামঃ-

» সিলেটের সমাজসেবী জয়মতী রানী ঘোষ’র পরলোকগমন

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার


Manual7 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেট নগরীর বি-৫৭/২, পল্লবী আ/এ পনিটুলা নিবাসী সমাজসেবী স্বর্গীয় ব্রজেন্দ্র কুমার ঘোষ এর স্ত্রী বিশিষ্ট সমাজসেবী জয়মতী রানী ঘোষ (৮৫) আর নেই (দিব্যান লোকান স্ব গচ্ছতু)।

তিনি রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় বার্ধক্যজনিত কারণে ইহলোক ত্যাগ করে পরলোকগামী হন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র সন্তান ও ২ কন্যা সন্তান সহ নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্খী রেখে যান।

জয়মতী রানী ঘোষের আকস্মিক প্রয়াণে পল্লবী আবাসিক এলাকা পনিটুলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো একনজর দেখার জন্য তাঁর মরদেহের পাশে ছুটে যান অসংখ্য শোকার্ত মানুষ।

Manual8 Ad Code

জয়মতী রানী ঘোষ এর শেষকৃত্যানুষ্ঠান ঐদিন রাতেই সিলেট নগরীর নয়াবাজারস্থ মহাশ্মশানঘাটে সম্পন্ন হয়।

Manual6 Ad Code

এদিকে, সমাজসেবী জয়মতী রানী ঘোষের প্রয়াণে সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাস, পল্লবী সমাজকল্যাণ সংস্থার সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুবায়ের ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সজল ঘোষ গভীর শোক প্রকাশ করেছেন।

Manual6 Ad Code

তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30