শিরোনামঃ-

» মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারি উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১৭. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার


Manual6 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, মাদক দেশ ও জাতির জন্য ভয়ানক। যার ফলে ধবংশ হচ্ছে অনেক পরিবার।

Manual6 Ad Code

ক্ষতিগ্রস্থ হচ্ছে সামজিক বন্ধন ও রাষ্ট্রীয় উন্নয়ন। আমাদের দেশ মাদকদ্রব্য উৎপাদনকারী দেশ নয়।

চোরাচালান ও কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের স্বার্থ হাসিলের জন্য মাদক প্রচার করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাড়াতে হবে। অপরাধী যেই হোক না কেন তার জন্য শাস্তি দিতেই হবে। সামাজিক আন্দোলনই পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে।

তাই তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Manual2 Ad Code

তিনি মঙ্গলবার (১৭ জানুয়ারি) মাদকবিরোধী বিশেষ অভিযান ও প্রচার প্রচারণা মাস জানুয়ারী উপলক্ষে রিকাবীবাজারস্ত কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথাগুলো বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিডিজিএল উপপরিচালক দেবজিত সিনহা।

জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সিলেটের পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি বিপিএম মো. কামরুল আহসান, এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, এসএমপি উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. জাহাঙ্গির আলম, গ্রামীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামিল চৌধুরী, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ।

Manual5 Ad Code

মানববন্ধনের মধ্য দিয়ে মাদকদ্রব্য মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারির বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930