শিরোনামঃ-

» সিলেট বাংলা নিউজ এর ১ম বর্ষপূর্তি উদযাপিত

প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০১৭ | সোমবার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট বাংলা নিউজ ডটকম এর ১ম বর্ষপূর্তি ঝাঁকঝমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) সন্ধা ৭টায় মিরবক্সটুলাস্থ একটি অভিজাত রেস্তোরায় কেক কাটার মধ্য দিয়ে সিলেট বাংলা নিউজ ডটকম এর ১ম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট বেতারের উপস্থাপিকা সোনিয়া বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলী আহমদ, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি ও মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির চেয়ারম্যান লায়েক আহমদ চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ ও কোষাধ্যক্ষ মেহেদী কাবুল।

সিলেট বাংলা নিউজের প্রতিনিধি আতাউর রহমান কাওছারের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটির সূচনা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বাংলা নিউজ এর সম্পাদক মো. কামাল আহমদ।

Manual4 Ad Code

বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ উৎসবের মধ্যে ছিল আকর্ষণীয় ম্যাজিক শো প্রদর্শনী। অনুষ্ঠানের শেষের দিকে ম্যাজিক শো প্রদর্শন করেন প্রখ্যাত ম্যাজিশিয়ান মো. কামরুজ্জামান।

বর্ষপূর্তিকে স্বরণীয় রাখার জন্য সিলেট বাংলা নিউজের সৌজন্যে সিলেট বাংলা নিউজের সকল থানা/উপজেলা প্রতিনিধিকে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি রবি/এয়ারটেলের সাথে সিলেট বাংলা নিউজের কর্পোরেট চুক্তিকৃত সিম প্রতিনিধিদের প্রদান করা হয়। ক্রেস্ট এবং সিমগুলো প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। (বিজ্ঞপি)

সিলেট বাংলা নিউজের প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্পাদক মো. কামাল আহমদকে ওটেস্ক ডটকম ও সুপার বাংলা লিমিটেডের সৌজন্যে এনড্রয়েড আ্যাপস উপহার দেন কোম্পানীর সিইও মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট আইনজীবী আব্দুল হাফিজ, ব্যবসায়ী মো. আবুল কাশেম, সানি ইমিগ্রেশন সার্ভিসেস’র সিইও মো. আসাদুজ্জামান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সম্পাদক ও আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম’র প্রধান সম্পাদক আফরোজ খান, কানাইঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও নিউজ চেম্বার২৪ডটকম’র সম্পাদক তাওহীদুল ইসলাম, ছিন্নমুল শিশু উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ কাদির চৌধুরী ফারহান, গ্রেটার সিলেট ল’ গ্রাজুয়েট এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক মোছা. কুলছুমা নুর চৌধুরী লিপি, সহ-দপ্তর সম্পাদক মেহেরুন্নেছা মিলা, নির্বাহী সদস্য মোরশেদ খান, এমটি নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সিলেট প্রতিনিধি মো. রাহিবুর রহমান ফয়ছল, নববার্তা ডটকম’র সিলেট ব্যুরো চীফ উদয় জুয়েল, মোছা. তাহমিনা আক্তার, ফারহানা আক্তার, মিতা, তৌকির রায়হান সামী, নৌশিন তাবাসসুম আনিকা, হোসাইন মো. মাহফুজ, মো. তাহমিদ আহমদ, লাকি বেগম, পাপিয়া বেগম, সারাহ বেগম, জারাহ বেগম, ঝুমা বেগম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার মোছা. ফাতেমা বেগম প্রমূখ।

Manual4 Ad Code

আরো উপস্থিত ছিলেন- সিলেট বাংলা নিউজের গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের দিপু, ওসমানীনগর প্রতিনিধি আতাউর রহমান কাওছার, মোগলাবাজার প্রতিনিধি ইমন দাস, কানাইঘাট প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন, কানাইঘাট বিশেষ প্রতিনিধি মোশাররফ বিন হোসাইন, দক্ষিন সুরমা প্রতিনিধি জুনেল আহমদ আরিফ, জৈন্তাপুর প্রতিনিধি আল-মাসুম, এস.আই.ইউ প্রতিনিধি জিয়াউল ইসলাম জিয়ন, বিশেষ প্রতিনিধি উবায়দুর রহমান সজিব, মুসফিক উস-সামাদ চৌধুরী, জকিগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল কাইয়ূম, সদর প্রতিনিধি মো. আজিজুর রহমান, মো. আশরাফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদক আব্দুল হাফিজ, আহাদ নীল, সামাজিক বিষয়ক প্রতিবেদক খয়রুল ইসলাম, বিজ্ঞাপন প্রধান আব্দুর রহমান, বিজ্ঞাপন সহকারী তাহমিনা আকতার আম্বিয়া, মহিলা বিষয়ক প্রতিবেদক চম্পা রাণী সরকার, সিলেট বাংলা নিউজ ডটকম’র অফিস সহকারী ঝর্না আক্তার প্রমূখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানের প্রথম দিকে সিলেট বাংলা নিউজ’র সম্পাদক মো. কামাল আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষে মুহিত চৌধুরীর নেতৃত্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ। এরপর ফুল দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক সিলেট ডটকম’র পক্ষে সম্পাদক মুহিত চৌধুরী। সবশেষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আজকের সিলেট ডটকম’র পক্ষে প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

Manual3 Ad Code

উল্লেখ্য, বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। কিন্তু রাষ্ট্রীয় জরুরী কাজে ব্যস্ত থাকার কারণে তিনি উপস্থিত থাকতে পারেন নি বলে দু:খ প্রকাশ করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৬০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930