শিরোনামঃ-

» বিশ্বব্যাপী সিলেটীরা অব্যাহত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন

প্রকাশিত: ১৪. জানুয়ারি. ২০১৭ | শনিবার


Manual8 Ad Code

 

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:: ‘দেশের ভাবমূর্তি উন্নয়ন ও সঠিক চিত্র তোলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে সিলেটীরা গুরুত্বপূর্ণ আবদান রাখছেন।

Manual5 Ad Code

বিশেষ করে বৃটেনে গল্প-সাহিত্য-সাংবাদিকতায় সিলেটীদের অবদান অনস্বীকার্য। সুদুর প্রবাসে থাকলেও তাদের মন পড়ে এই দেশের কাঁদা মাটিতে। তাইতো তারা দেশের কৃষ্টি কালচার তাদের সুনিপূণ লেখনীর মাধ্যমে অবিরামভাবে প্রবাসীদের কাছে তুলে ধরেন।’

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বৃটেন প্রবাসী ৪ প্রখ্যাত গুণী সাংবাদিককে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

Manual1 Ad Code

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেট ডটকম’র সম্পাদক মুহিত চৌধুরী’র সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক ও আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল।

কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য রুহুল আমীন নগরী।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট নজরুল ইসলাম বাসন, বৃটেনে বিবিসি বাংলার সাংবাদিক মাহবুব হোসেন, প্রবাসী সাংবাদিক ও কবি শামীম শাহান, সাপ্তাহিক জনমত’র নির্বাহী সংম্পাদক ও বিশিষ্ট গল্পকার সায়েম চৌধুরী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক সিলেটের ডাক’র সাহিত্য সম্পাদক কবি আব্দুল মুকিত অপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী কাবুল, ছড়াকার নিজামুল হক হামিদী, কবি মঞ্জুর মোহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট বাংলা নিউজ ডটকম’র সম্পাদক মো. কামাল আহমদ, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম’র সম্পাদক আফরোজ খান, সিলেটের কন্ঠ ডটকম’র প্রধান সম্পাদক জাবেদ আহমদ, ডেইলি বিডি নিউজ ডটনেট’র সম্পাদক ফারহানা বেগম হেনা, সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম’র সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, নববার্তা ডটকম’র ব্যুরো প্রধান উদয় জুয়েল, সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম’র স্টাফ রিপোর্টার ইমরান আহমদ, ডেইলি আমার বাংলা ডটকম’র স্টাফ রিপোর্টার আনিছুল হক চৌধুরী, সিলেট রিপোর্ট ডটকম’র স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মাহি, সৈয়দ উবায়দুর রহমান, সিলেট মিডিয়া ডটকম’র স্টাফ রিপোর্টার ফাহাদ মারুফ, আব্দুল কাদির জীবন প্রমূখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮০৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930