শিরোনামঃ-

» জাতীয় প্রেসক্লাবে বিপিজেএ ও ধরা’র আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত সিলেটের শেখ নাসির

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
প্রকৃতি, মানুষ ও পরিবেশের গল্পকে ক্যামেরার ফ্রেমে জীবন্ত করে তোলায় যিনি সবসময় নিষ্ঠাবান-সেই প্রতিশ্রুতিশীল আলোকচিত্রী শেখ আশরাফুল আলম নাসির আবারও প্রমাণ করলেন, তাঁর দক্ষতা ও সংবেদনশীলতা।

বাস্তবতার নির্মোহ চিত্র তুলে ধরার সাহসী দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার তাঁকে এনে দিয়েছে জাতীয় পর্যায়ের স্বীকৃতি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও ধরা’র যৌথ আয়োজনে “প্রকৃতি ও পরিবেশ: ছবিতে পৃথিবীর প্রতিধ্বনি” শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়।

এতে ডেইলি স্টারের ফটো সাংবাদিক ও বিপিজেএ সিলেটের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির তৃতীয় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

Manual3 Ad Code

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন ফটো সাংবাদিক এই প্রতিযোগিতায় অংশ নেন।

Manual6 Ad Code

প্রতিযোগিতায় নাসিরের তোলা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিনের টিলা কেটে পরিবেশ ধ্বংসের একটি প্রামাণ্য আলোকচিত্র তৃতীয় স্থান অর্জন করে।

ছবিটিতে পাহাড় কেটে পাথর উত্তোলনের ফলে প্রকৃতির ক্ষয় ও পরিবেশ বিপর্যয়ের বাস্তব চিত্র ফুটে ওঠে। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় আচরণ এবং তার প্রভাব অত্যন্ত শক্তিশালীভাবে উপস্থাপন করায় ছবিটি বিচারকদের প্রশংসা কুড়ায়।

এছাড়াও একই আয়োজনে অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনীতে তাঁর আরও দুটি আলোকচিত্র স্থান পায়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

Manual8 Ad Code

পরিবেশ, জনজীবন ও সামাজিক বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে তাঁর কাজ প্রশংসিত হয় উপস্থিত সবার কাছে।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় শেখ আশরাফুল আলম নাসির বলেন, এই স্বীকৃতি তাঁর কাছে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবেশ ও প্রকৃতি রক্ষার সংগ্রামের প্রতি সম্মান।

তিনি সহকর্মী, শুভানুধ্যায়ী ও সবার কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতেও সমাজ ও পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্যামেরায় তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930