শিরোনামঃ-

» ফ্রেন্ডস হেল্পিং সোসাইটির পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশিত: ১০. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার

Manual2 Ad Code

মিডিয়া নিউজঃ ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি ও সিলেট বিভাগ কালচারাল পর্ষদ কর্তৃক আয়োজিত, বাংলাদেশে আধুনিক ধারার চলচ্চিত্র নির্মাণের আলোকিত কারিগর ডিজিটাল বাংলা ছবির মাস্টার মেকার সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরীকে সিলেটের একটি হোটেলে এক অনাড়ম্বর সংবর্ধনা প্রদান করা হয়।

Manual1 Ad Code

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর আফজাল হোসেনের সঞ্চালনায় ও জুলফিকার তাজুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব দৈনিক জালালাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদকআবদুল কাদের তাপাদার।

Manual5 Ad Code

বিশেষ অতিথি ছিলেন লন্ডন বাংলা টাইমস পত্রিকার সিলেট ব্যুরো চিফ আবু তালেব মুরাদ, লেখক কলামিস্ট নজরুল ইসলাম বাসন, নাট্য অভিনেতা ও এটিএন বাংলা ইউকে এর ব্যুরো চিফ শাফি ইসলাম শফিক, সিলেট জেলা প্রেসক্লাব এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং চ্যানেল আই ইউরোপের সিলেট ব্যুরো চিফ ফয়সাল আহমেদ মুন্না, নাট্য নির্মাতা ইমরান সানি, সিলেটের আঞ্চলিক ভাষায় জনপ্রিয় নাট্য অভিনেতা শাহেদ মুশাররফ (খটাই), সিলেট বিভাগ কালচারাল পর্ষদ সভাপতি আব্দুর রব তাপাদার, ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি সেক্রেটারি মনজুরুল ইসলাম, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার তামিম মজিদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930