শিরোনামঃ-

» দীর্ঘ আইনী জটিলতার পর মুক্ত হলেন আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০১৭ | বুধবার


Manual8 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: দীর্ঘ ২ বছর ৪ দিন কারাভোগের পর জামিনে মুক্ত সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual1 Ad Code

বুধবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় কারামুক্তি লাভ করেন তিনি।

সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার দেড় বছরের মাথায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএম এস কিবরিয়া হত্যা মামলায় জড়িয়ে পড়েন আরিফুল হক চৌধুরী।

২০১৪ সালের ডিসেম্বরে সিআইডির সম্পূরক চার্জশিটে ওই মামলায় আসামী করা হয় আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে।

ওই বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করেন আরিফ। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই মামলায় কারান্তরিণ হন জিকে গউছও।

গত বছরের শেষের দিকে আরিফুল হক চৌধুরী দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক মামলায় জামিন লাভ করেন। এরপর তাকে গ্রেফতার দেখানো হয় সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার মামলায়।

এ ঘটনায় দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক মামলায়ও উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন আরিফ। তারপরও তার মুক্তি নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।

সরকারের পক্ষ থেকে তার জামিন আদেশের বিরুদ্ধে করা হয় আপিল। আপিল বিভাগও তার জামিন বহাল রাখে। কিন্তু সিলেট আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট (পি ডব্লিউ) থাকায় তিনি জামিনে মুক্ত হতে পারছিলেন না।

অবশেষে বুধবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে শুনানী শেষে আদালত তার পি ডব্লিউ প্রত্যাহার করেন।

Manual5 Ad Code

এতে তার কারামুক্তির সকল বাধা দূর হয়। ঐদিন সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। কারামুক্ত হন জিকে গউছও।

এসময় আরিফুল হক চৌধুরীকে কারাফটকে সিলেট সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন।

Manual8 Ad Code

কিন্তু ওই সময় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ কোন নেতাকে কারাফটকে দেখা যায়নি। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় ও মাজার জিয়ারত করেন। পরে নেতাকর্মীরা মোটর শোভাযাত্রাসহকারে তাকে বাসায় পৌঁছে দেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930