শিরোনামঃ-

» উত্তরপূর্ব’র বার্তা সম্পাদকের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হানা

প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০১৭ | বুধবার

Manual1 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেটের বহুল প্রচারিত দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক ও গোবিন্দগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ’র গ্রামের বাড়িতে গভীর রাতে হানা দিয়েছে একদল দুর্বৃত্ত।

Manual5 Ad Code

গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় বিশ্বনাথ উপজেলার দিঘলীস্থ তাঁর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত তাপস দাশ পুরকায়স্থ’র শয়নকক্ষের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করে। ঘরের ভেতর থেকে প্রতিরোধ করে চিৎকার ও মোবাইলের মাধ্যমে আশপাশের প্রতিবেশীদের খবর দেয়া হয়।

Manual4 Ad Code

খবর পেয়ে স্থানীয় জনতা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর পরই বিশ্বনাথ থানা পুলিশের এসআই কল্লোল গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাংবাদিকতায় বলিষ্ট ভূমিকা রাখায় ইর্ষান্বিত হয়ে কোন কুচক্রী মহলের ইন্ধনে দুর্বৃত্তরা তাঁকে টার্গেট করে বাড়িতে হানা দিয়েছে বলে তাপস দাশ পুরকায়স্থ ধারণা করছেন।

Manual3 Ad Code

বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা না নিলে এই চক্র আবারো তাকে আক্রমনের চেষ্টা করতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

এ ব্যাপারে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বলেন- ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দুস্কৃতকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930